Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery
Home
Current Affair

নারীদের করোনা টিকা দিচ্ছেন খালি গায়ে, করছেন ধূমপানও!

by Dilara October 11, 2021
written by Dilara October 11, 2021
Dilarajahan

পরনে শুধু প্যান্ট। শার্ট খুলে রেখেছেন। এভাবে খালি গায়ে নারীদের শরীরে দেওয়া হচ্ছে করোনার টিকা। আবার একটু ফাঁকা হলে টিকা দেওয়া কেন্দ্রেই চেয়ারে বসে করছেন ধূমপান। রোববার (১০ অক্টোবর) দুপুরে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে দেখা গেছে, হাসপাতালে নারী পুরুষদের জন্য কোনো আলাদা বুথ নেই। এ সময় একজন নার্স ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম একদম খালি গায়ে নারীদের টিকা প্রদান করছেন। এ সময় বেশ কয়েকজন নারীকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে।

টিকা দেওয়া শেষে কেউ কেউ বলছেন, সরকারি হাসপাতালে এভাবে খালি শরীরে টিকা দেওয়া এর আগে কখনও দেখিনি। এর আগে শহিদুল ইসলাম টিকা কেন্দ্রে একটি চেয়ারে বসেই ধূমপান করেছেন। এ সময় তার পাশে টিকা প্রদানে সহায়তাকারী রেড ক্রিসেন্টসহ হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত তিনি খালি শরীরে টিকা প্রদান করেন। এর মধ্যে তাকে একবার ধূমপান করতে দেখা গেছে।

টিকা নিতে আসা নারীরা জানান, একজন সরকারি কর্মচারী কোনোভাবেই খালি শরীরে দায়িত্ব পালন করতে পারেন না। তারপরও নারীদের করোনার টিকা প্রদান করছেন। তারপরও তিনি টিকা কেন্দ্রে বসেই ধূমপান করছেন। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এটা বিরাট অস্বস্তিকর একটা অবস্থা। একদমই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। এমন খালি শরীরে টিকা প্রদান করার বিধান যদি না থাকে তাহলে উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় পুরুষের তুলনায় নারীর মৃত্যু চার গুণ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম বলেন, শার্ট ঘেমে ভিজে গিয়েছিল। তাই খুলে রৌদ্রে দিয়েছিলাম। এজন্য খালি শরীরে টিকা প্রদান করেছি।

তিনি আরও বলেন, যখন চাপ কম ছিল তখন একটু দূরে বসে ধূমপান করেছি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুন কুমার বলেন, খালি গায়ে দায়িত্ব পালন করার কোনো নিয়ম নেই। তাছাড়া পাবলিক স্থানে ধূমপান করার কোনো বিধানও নেই। চাকরি বিধি অনুযায়ী যদি তিনি কোনো অবহেলা করে থাকেন, তবে ব্যবস্থা নেওয়া হবে।

Ref. Somoy TV

 

3 comments
0
FacebookTwitterPinterestEmail
Dilara
Dilara

previous post
জোর করে চুল-গোঁফ কর্তন কি চলতেই থাকবে ?
next post
যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

Related Articles

হেফাজতকে উগ্র জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি

September 1, 2026

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড...

August 31, 2026

নারী উদ্যোক্তাকে পুলিশের সামনেই প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

August 30, 2026

ধর্ষণের পর শিশুর সন্তান প্রসব: অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষকের...

August 28, 2026

বাংলাদেশে কি আবার জঙ্গি তৎপরতা দেখা যাচ্ছে?

August 27, 2026

দুই দেশের জঙ্গিদের সমন্বয়ক দায়িত্বে ছিলেন আবু তালহা

August 26, 2026

মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ১১ বছরের মায়ের নবজাতকের ডিএনএ মিল

August 25, 2026

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

August 24, 2026

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন

August 23, 2026

বাংলাদেশে জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য...

August 19, 2026

3 comments

রফিকুল ইসলাম October 11, 2021 - 8:52 am

নিয়মনীতি বলতে আর কিছু রইল এই স্বাস্থ্য খাতে

Reply
আসাদুজ্জামান October 11, 2021 - 8:53 am

যে যার মতো করে চলাই দেশের কালচার হয়ে দাড়িয়েছে কোন জবাদিহি নাই

Reply
এস কে রানা October 11, 2021 - 8:55 am

সামান্য লজ্জাবোধটুকু কি নাই যে নারীদের সামনে খালি গায়ে কিভাবে যাই তাও আবার একটি গুরত্বপূর্ন প্রতিষ্ঠানের গুরত্বপূর্ণ দায়িত্বের সময়

Reply

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • হেফাজতকে উগ্র জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
  • নারী উদ্যোক্তাকে পুলিশের সামনেই প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল
  • বাংলাদেশে জঙ্গি তৎপরতা কমেছে নাকি বেড়েছে?
  • ধর্ষণের পর শিশুর সন্তান প্রসব: অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

Recent Comments

  1. Lazrcvs on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  2. Urmee Hasan on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  3. বাবু রায় on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  4. রাশেদ on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী
  5. রাসেল on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী

Popular Posts

  • হেফাজতকে উগ্র জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি

    September 1, 2026
  • শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026
  • নারী উদ্যোক্তাকে পুলিশের সামনেই প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

    August 30, 2026
  • বাংলাদেশে জঙ্গি তৎপরতা কমেছে নাকি বেড়েছে?

    August 29, 2026
  • ধর্ষণের পর শিশুর সন্তান প্রসব: অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

    August 28, 2026

Blogger Dilara Jahan

Social Media

Facebook Twitter Instagram Pinterest Youtube

Facebook Feed

Facebook Feed

Categories

  • Blog (199)
  • Current Affair (1,663)
  • Dilara on Media (7)
  • Uncategorized (2)

Subscribe Newsletter

  • Facebook
  • Twitter
  • Youtube

@2021- All Right Reserved By Dilara Jahan

Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery