Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery
Home
Current Affair

by Dilara October 5, 2024
written by Dilara October 5, 2024
Dilarajahan

কটূক্তির প্রতিবাদে মুসল্লিদের মিছিলে ‘আইএসের পতাকা’ হাতে কারা

মুসল্লিদের মিছিলে ‘আইএসের পতাকা’ (লাল বৃত্তে চিহ্নিত) © সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতিশ রানের কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে অনুষ্ঠিত মুসল্লিদের বিক্ষোভ মিছিলে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএস) পতাকা’ বহন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজের পর জেলা শহরের স্টেশন রোডের শহীদি মসজিদের সামনে ওই বিক্ষোভ মিছিল অংশ নেন মুসল্লিরা।

ওই মিছিলে আইএসের পতাকা বহন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকে এর সমালোচনা করছেন। তবে, বিক্ষোভ মিছিলের কথা জানলেও স্থানীয় পুলিশ সদস্যরা বলছেন, এতে জঙ্গি সংগঠনের পতাকা বহনের বিষয়ে তারা কিছুই জানেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক কদরুদ্দীন শিশির ওই মিছিলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, কিশোরগঞ্জের স্টেশন রোড এলাকায় (যথাসম্ভব আজ শুক্রবারের ভিডিও) মিছিলে আইসিসের পতাকা উড়ানো হয়েছে।

ওই ছবিতে দেখা গেছে, কালো পতাকাটিও ওপরের অংশে সাদা আরবি হরফে কলেমা তাইয়্যেবা লেখা রয়েছে। এর নিচে সাদা বৃত্তাকার অংশের ভেতর কালো আরবি হরফে আল্লাহ, ইসলাম ও মুহাম্মদ (স) তিনটি শব্দ লেখা রয়েছে। মধ্যপ্রাচ্যে সক্রিয়া আইএস সদস্যদের হাতে একই ধরণের পতকার একাধিক ছবি ও ভিডিও প্রায়ই দেখা যায়।

অপরদিকে আবু বকর নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন। ভিডিওতেও মিছিলে ওই পতকা বহন করতে দেখা গেছে। তবে রাত সাড়ে ১১টার পর থেকে ওই ভিডিও পোস্টটি আর দেখা যাচ্ছে না।

জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. শ্যামল মিয়া শুক্রবার রাত ১১টার দিকে মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জেলা শহরের স্টেশন রোডে শহীদি মসজিদের সামনে মুসল্লিদের বিক্ষোভ মিছিল হয়েছে দুপুরে। তবে তাতে কোন সন্ত্রাসী সংগঠনের পতাকা বহন করা হয়েছে কি-না তা আমাদের জানা নেই।

সুত্রঃ ডেইলি ক্যাম্পাস

0 comment
0
FacebookTwitterPinterestEmail
Dilara
Dilara

previous post
ফিল্মি স্টাইলে ছিনতাই হওয়া দুই জঙ্গি এখনো অধরা
next post
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সমন্বয়ক ইমতিয়াজ সেলিম গ্রেপ্তার

Related Articles

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

May 17, 2026

জঙ্গি সংগঠন নিউ জেএমবির সঙ্গে জড়িত সাবেক সেনা...

May 16, 2026

কারাগারে বন্দী ২৬০ জঙ্গির ওপর বিশেষ নজরদারি

May 14, 2026

ইতালিতে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ

May 11, 2026

জঙ্গি অস্তিত্ব নিয়ে ভিন্নমত; পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি পুলিশের

May 9, 2026

ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য দেওয়ায় নারী চিকিৎসককে...

May 8, 2026

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় রিমান্ডে মাদ্রাসাশিক্ষক, নারী...

May 7, 2026

জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান’ সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা যুবক গ্রেফতার

May 6, 2026

কারাগারে বিভিন্ন জঙ্গি সংগঠনের ২৬০ জঙ্গির ওপর বিশেষ...

May 4, 2026

বাংলাদেশে জঙ্গিদের শক্তি এখন কেমন?

May 3, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • জঙ্গি সংগঠন নিউ জেএমবির সঙ্গে জড়িত সাবেক সেনা সদস্য গ্রেপ্তার
  • কারাগারে বন্দী ২৬০ জঙ্গির ওপর বিশেষ নজরদারি
  • ফের জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ সতর্ক হোন
  • ইতালিতে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ

Recent Comments

  1. Lazrcvs on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  2. Urmee Hasan on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  3. বাবু রায় on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  4. রাশেদ on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী
  5. রাসেল on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী

Popular Posts

  • বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

    May 17, 2026
  • জঙ্গি সংগঠন নিউ জেএমবির সঙ্গে জড়িত সাবেক সেনা সদস্য গ্রেপ্তার

    May 16, 2026
  • কারাগারে বন্দী ২৬০ জঙ্গির ওপর বিশেষ নজরদারি

    May 14, 2026
  • ফের জঙ্গি হামলার ঝুঁকিতে দেশ সতর্ক হোন

    May 12, 2026
  • ইতালিতে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ

    May 11, 2026

Blogger Dilara Jahan

Social Media

Facebook Twitter Instagram Pinterest Youtube

Facebook Feed

Facebook Feed

Categories

  • Blog (187)
  • Current Affair (1,602)
  • Dilara on Media (7)
  • Uncategorized (2)

Subscribe Newsletter

  • Facebook
  • Twitter
  • Youtube

@2021- All Right Reserved By Dilara Jahan

Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery