দেশে ধর্ষণ, হত্যাসহ নারী–শিশু নির্যাতন এবং নৃশংস সহিংসতা সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে, খুবই উদ্বেগজনক। গত সপ্তাহে ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় স্পষ্ট যেমন নরসিংদীতে ধর্ষণের পর কিশোরীকে হত্যা, পাবনায় দাদি ও নাতনিকে হত্যা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের পর শিশু হত্যা, ঝিনাইদহে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশুটিকে হত্যার ঘটনা সাধারন নাগরিকদের মধ্যে ভয় ও উদ্বেগের জন্ম দিয়েছে। ঘরে, বাইরে ও সোস্যাল মিডিয়ায় নারী–শিশু কোথায় নিরাপদ, এটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। নারী ও শিশুদের বঞ্চিত রেখে সমাজে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নতুন সরকারকে অবশ্যই নারী ও শিশুদের প্রতি হওয়া সব বৈষম্য নিরশনে দৃষ্টি প্রদান জরুরি।অন্তর্বর্তী সরকারের সময় দেশজুড়ে নারী ও শিশুদের নিরাপত্তার ব্যাপক ঘাটতি ছিল বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের। এই সরকারের আইন উপদেষ্টা ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার হবে বললেও দৃশ্যত এর কোনো বাস্তবায়ন দেখা যায়নি। এ কারণে সদ্যোনির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা।
