বাংলাদেশ কী জঙ্গিবাদ মুক্ত হয়েছে? এমন প্রশ্নের আইন-শৃংখলা বাহিনীর প্রধানেরা বলেন দেশে কোন জঙ্গি নেই। এটা ঠিক যে, জঙ্গিরা কোনঠাসা অবস্থায় আছে। সেটা আমরা দেখছি। কিন্তু জঙ্গিরা অনেক অপতৎপরতা চালাবার চেষ্টা করেছে। কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতার জন্যে এবং আগাম প্রতিরোধের জন্য কিছু করতে পারছে না।
তবে বাংলাদেশে জঙ্গি উৎপত্তির যে জায়গা, যে উপাদান- সেগুলো এখনও মজুদ রয়েছ। তাই বাংলাদেশ জঙ্গিমুক্ত হয়ে গেছে, সেটি ভাববার কোনো কারণ নেই।
সেটা ভাবা হলে মারাত্ক ভুল হবে। কারণ সংগঠনের নেতারা তৃণমূলে যারা জঙ্গিবাদে জড়িতে তাদের মগজ ধোলাই করে ধর্মের নামে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে সবধরণের চেষ্টা অব্যহত রাখছে শুধু সুযোগের অপেক্ষায়। দুরিদ্র মেধাবী ও শিক্ষিত শ্রেণির অংশকে অর্থ বা কর্মসংস্থানের প্রলোভনে ফেলে বিপথগামী করার চেষ্টা নিরবে চলছে। আইন-শৃংখলা বাহিনী বা সরকার যেহেতু জঙ্গিদের তৎপরতা প্রকাশ্যে দেখছে না। এ কারণেই হয়তো সচেতনতামূলক কর্মসূচি কমে গেছে। তবে এটি কমে যাওয়া ঠিক নয়, এটিকে আরও বাড়ানো দরকার। শুধু আইনের কঠোর প্রয়োগের মাধ্য জঙ্গিবাদ নিপাত করা যাবে না। তার জন্য পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক দিক দিয়ে প্রতিরোধমূলক শক্ত কর্মসূচি থাকা উচিত।
