নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) কার্যক্রম আপতত দৃষ্টিতে নিষ্ক্রিয় থাকলেও রাজধানী ঢাকাসহ সারাদেশে তারা অনলাইনের মাধ্যমে নিজেদের আবার সংগঠিত করার ও পুরো উদ্যমে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রমে সক্রিয় করার প্রচেষ্টা। নিষিদ্ধ এই সংগঠন নারীদের নিয়ে কাজ করে অনলাইনে সক্রিয় নারীদের সাথে যোগাযোগ রেখে কার্যক্রম সচল রাখছে। আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রমে সক্রিয় করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অ্যাপস-এর মাধ্যমে জঙ্গি কার্যক্রম চলে। একইসঙ্গে চ্যানেলের মাধ্যমে উগ্রবাদী প্রচারণা ও সদস্য সংগ্রহের প্রচেষ্টা নিয়মিত চলছে। সংগঠনের শীর্ষ সদস্যরা কারাগারে বসেই তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। যোগাযোগ করছে বাইরে থাকা জঙ্গিদের সঙ্গে। আত্মীয় পরিচয় দিয়ে হর-হামেশা দেখা করে সাংকেতিক ভাষায় নির্দেশনা আদান-প্রদানও করছে। কারাগারে বন্দি থাকা জঙ্গিদের বিভিন্ন নির্দেশনা ও জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে অন্যদের। এছাড়া আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা অনলাইন ও বিভিন্ন সুরক্ষিত অ্যাপসের মাধ্যমে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। নতুন সরকারকে এ নিয়ে আরো বেশি সচেতন হতে হবে। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদকে শেল্টার দেওয়ার মতো অনেক বিরোধী শক্তি দাড়িয়ে আছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছুটা কোণঠাসা হয়ে থাকলেও তারা অনলাইনের মাধ্যমে নিজেদের আবার সংগঠিত করার চেষ্টা করছে।
আনসারুল্লাহ’র জঙ্গিরা অলনাইনে সক্রিয়
previous post
