Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery
Home
Current Affair

নারীকে গল্প করার জন্য অফিসে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

by Dilara April 6, 2026
written by Dilara April 6, 2026
Dilarajahan

দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে এ ঘটনার শিকার হন বলে দাবি ওই নারীর। পরে তিনি মামলা করলে রাত ৮টার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলা প্রাণিসম্পদের ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন থানা পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মোবাইল ফোনে কল করে গল্প করার জন্য তার নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গেলে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। গল্পের এক পর্যায়ে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।

ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল বলে একাধিক সূত্রে জানা যায়।

এ বিষয়ে হাকিমপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে এক নারীকে ধর্ষণের মামলায় আসামি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আসামিকে শনিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

সুত্রঃ সমকাল

0 comment
0
FacebookTwitterPinterestEmail
Dilara
Dilara

previous post
নোয়াখালী ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
next post
এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

Related Articles

নারীদের পাচার করে নির্যাতন, ভিডিওবার্তায় জানানোর পর চক্রের...

September 30, 2026

গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন, জীবিকার তাগিদে স্কুল ছাড়ছে শিশুরা

September 28, 2026

মাদরাসার উদ্দেশে বের হয়ে ৪ দিন ধরে নিখোঁজ...

September 27, 2026

দুই শিশুসন্তানের সামনে নারীকে ধর্ষণ, বিচার না পেয়ে...

September 26, 2026

আল কায়দা ও আইএস’র লেখকদের উগ্রবাদী বই অনলাইন...

September 24, 2026

আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, নিরাপত্তা...

September 23, 2026

রাজধানীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন তিন দিনের...

September 22, 2026

তেজগাঁওয়ে কলেজ মসজিদে আটক ১২ জনের মিলল জঙ্গি...

September 20, 2026

চলতি বছরের ৭ মাসে ছয়শতাধিক নারী-শিশু ধর্ষণের শিকার

September 19, 2026

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক...

September 18, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • নারীদের পাচার করে নির্যাতন, ভিডিওবার্তায় জানানোর পর চক্রের হোতা গ্রেপ্তার
  • গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন, জীবিকার তাগিদে স্কুল ছাড়ছে শিশুরা
  • মরিয়ম খাতুনের আত্মহত্যায় দায় কার?
  • মাদরাসার উদ্দেশে বের হয়ে ৪ দিন ধরে নিখোঁজ ২ কিশোরী
  • দুই শিশুসন্তানের সামনে নারীকে ধর্ষণ, বিচার না পেয়ে আত্মহত্যাচেষ্টা

Recent Comments

  1. Lazrcvs on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  2. Urmee Hasan on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  3. বাবু রায় on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  4. রাশেদ on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী
  5. রাসেল on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী

Popular Posts

  • নারীদের পাচার করে নির্যাতন, ভিডিওবার্তায় জানানোর পর চক্রের হোতা গ্রেপ্তার

    September 30, 2026
  • গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন, জীবিকার তাগিদে স্কুল ছাড়ছে শিশুরা

    September 28, 2026
  • মরিয়ম খাতুনের আত্মহত্যায় দায় কার?

    September 28, 2026
  • মাদরাসার উদ্দেশে বের হয়ে ৪ দিন ধরে নিখোঁজ ২ কিশোরী

    September 27, 2026
  • দুই শিশুসন্তানের সামনে নারীকে ধর্ষণ, বিচার না পেয়ে আত্মহত্যাচেষ্টা

    September 26, 2026

Blogger Dilara Jahan

Social Media

Facebook Twitter Instagram Pinterest Youtube

Facebook Feed

Facebook Feed

Categories

  • Blog (203)
  • Current Affair (1,685)
  • Dilara on Media (7)
  • Uncategorized (2)

Subscribe Newsletter

  • Facebook
  • Twitter
  • Youtube

@2021- All Right Reserved By Dilara Jahan

Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery