সুমন মিয়া
নরসিংদীর মাধবদীতে সাড়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে সুমন মিয়া নামে একটি মাদরাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। অভিযুক্ত শিক্ষক সুমন মিয়ার (৩১) বিরুদ্ধে মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাধবদীর কোতালিরচর মাটির মসজিদ হাজী পাড়া ‘মাদরাসায়ে দারুল আকরাম’-এর শ্রেণিকক্ষে প্লে-তে পড়ুয়া ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে তাকে যৌন হয়রানি করেন প্রধান শিক্ষক সুমন মিয়া।
অভিযুক্ত সুমন মিয়া ময়মনসিংহের নান্দাইল থানার সুরাশ্রম এলাকার জসেদ মিয়ার ছেলে।
সুত্রঃ কালেরকন্ঠ
