Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery
Home
Current Affair

by Dilara October 5, 2024
written by Dilara October 5, 2024
Dilarajahan

কটূক্তির প্রতিবাদে মুসল্লিদের মিছিলে ‘আইএসের পতাকা’ হাতে কারা

মুসল্লিদের মিছিলে ‘আইএসের পতাকা’ (লাল বৃত্তে চিহ্নিত) © সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতিশ রানের কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে অনুষ্ঠিত মুসল্লিদের বিক্ষোভ মিছিলে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএস) পতাকা’ বহন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজের পর জেলা শহরের স্টেশন রোডের শহীদি মসজিদের সামনে ওই বিক্ষোভ মিছিল অংশ নেন মুসল্লিরা।

ওই মিছিলে আইএসের পতাকা বহন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকে এর সমালোচনা করছেন। তবে, বিক্ষোভ মিছিলের কথা জানলেও স্থানীয় পুলিশ সদস্যরা বলছেন, এতে জঙ্গি সংগঠনের পতাকা বহনের বিষয়ে তারা কিছুই জানেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক কদরুদ্দীন শিশির ওই মিছিলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, কিশোরগঞ্জের স্টেশন রোড এলাকায় (যথাসম্ভব আজ শুক্রবারের ভিডিও) মিছিলে আইসিসের পতাকা উড়ানো হয়েছে।

ওই ছবিতে দেখা গেছে, কালো পতাকাটিও ওপরের অংশে সাদা আরবি হরফে কলেমা তাইয়্যেবা লেখা রয়েছে। এর নিচে সাদা বৃত্তাকার অংশের ভেতর কালো আরবি হরফে আল্লাহ, ইসলাম ও মুহাম্মদ (স) তিনটি শব্দ লেখা রয়েছে। মধ্যপ্রাচ্যে সক্রিয়া আইএস সদস্যদের হাতে একই ধরণের পতকার একাধিক ছবি ও ভিডিও প্রায়ই দেখা যায়।

অপরদিকে আবু বকর নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন। ভিডিওতেও মিছিলে ওই পতকা বহন করতে দেখা গেছে। তবে রাত সাড়ে ১১টার পর থেকে ওই ভিডিও পোস্টটি আর দেখা যাচ্ছে না।

জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. শ্যামল মিয়া শুক্রবার রাত ১১টার দিকে মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জেলা শহরের স্টেশন রোডে শহীদি মসজিদের সামনে মুসল্লিদের বিক্ষোভ মিছিল হয়েছে দুপুরে। তবে তাতে কোন সন্ত্রাসী সংগঠনের পতাকা বহন করা হয়েছে কি-না তা আমাদের জানা নেই।

সুত্রঃ ডেইলি ক্যাম্পাস

0 comment
0
FacebookTwitterPinterestEmail
Dilara
Dilara

previous post
ফিল্মি স্টাইলে ছিনতাই হওয়া দুই জঙ্গি এখনো অধরা
next post
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সমন্বয়ক ইমতিয়াজ সেলিম গ্রেপ্তার

Related Articles

শিক্ষকতায় পৈশাচিকতা: ৬২ বছরে ৮৯ শিশু ধর্ষণ,মা-ফুফুকেও হত্যার...

February 13, 2026

ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদ: মধ্যরাতে নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’

February 10, 2026

‘ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি’

February 9, 2026

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গি নেটওয়ার্ক সক্রিয়

February 8, 2026

নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত ‘জঙ্গি সন্দেহে’ গ্রেপ্তার দুজন...

February 7, 2026

গৃহকর্মী মোহনাকে নির্মম নির্যাতন, পায়ের শব্দ পেলেও চমকে...

February 5, 2026

বরগুনার তালতলীতে বিধবা বিয়ের ফাঁদে নারী, সংঘবদ্ধ ধর্ষণ

February 4, 2026

জিয়া উদ্যান থেকে জেএমবির নিষিদ্ধ ঘোষিত ‘জঙ্গি ’সদস্য...

February 3, 2026

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে ১০৮...

February 2, 2026

বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের অভিযোগে আইনজীবী কারাগারে

February 1, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • শিক্ষকতায় পৈশাচিকতা: ৬২ বছরে ৮৯ শিশু ধর্ষণ,মা-ফুফুকেও হত্যার স্বীকারোক্তি
  • ভোটের রাজনীতি: নারীর অধিকার বনাম নির্বাচনী প্রচারণায় ‘নারীবিদ্বেষ’
  • ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদ: মধ্যরাতে নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’
  • ‘ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি’
  • দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গি নেটওয়ার্ক সক্রিয়

Recent Comments

  1. Lazrcvs on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  2. Urmee Hasan on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  3. বাবু রায় on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  4. রাশেদ on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী
  5. রাসেল on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী

Popular Posts

  • শিক্ষকতায় পৈশাচিকতা: ৬২ বছরে ৮৯ শিশু ধর্ষণ,মা-ফুফুকেও হত্যার স্বীকারোক্তি

    February 13, 2026
  • ভোটের রাজনীতি: নারীর অধিকার বনাম নির্বাচনী প্রচারণায় ‘নারীবিদ্বেষ’

    February 11, 2026
  • ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদ: মধ্যরাতে নারীদের ‘শেকল ভাঙার পদযাত্রা’

    February 10, 2026
  • ‘ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি’

    February 9, 2026
  • দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গি নেটওয়ার্ক সক্রিয়

    February 8, 2026

Blogger Dilara Jahan

Social Media

Facebook Twitter Instagram Pinterest Youtube

Facebook Feed

Facebook Feed

Categories

  • Blog (174)
  • Current Affair (1,535)
  • Dilara on Media (7)
  • Uncategorized (1)

Subscribe Newsletter

  • Facebook
  • Twitter
  • Youtube

@2021- All Right Reserved By Dilara Jahan

Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery