সম্প্রতি দেশে ক্রমাগত শিশু ও নারী নিপীড়ন ও হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। সারাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের বর্বরোচিত এসব ঘটনার দ্রুত বিচার ও সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ধর্ষণ নিপীড়নের জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন শিক্ষার্থীরা। তারা দাবি করেন বিগত দুই বছরের কোন নির্বাচিত সরকার ছিল না, এখন দেশে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আছে। তাই অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি মুখোমুখি করতে হবে।
সুত্র: চ্যানেল আই
