Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery
Home
Current Affair

by Dilara December 8, 2022
written by Dilara December 8, 2022
Dilarajahan

টাকা চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে শিশু শিক্ষার্থীকে নির্যাতন

ভোলার লালমোহন উপজেলায় সহপাঠীর বাসায় গিয়ে তার বাবার পকেট থেকে টাকা চুরির অপবাদে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মো. আজমী (১০) নামে এক শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশু আজমী লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অন্যদিকে অভিযুক্ত বাহার একই গ্রামের বাসিন্দা। বাহারের ছেলে মহিন আজমীর সহপাঠী।

নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী আজমী জানায়, মঙ্গলবার সকালে তার সহপাঠী মহিন তাকে খেলাধুলার কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয়। তাদের খেলাধুলার একপর্যায়ে মহিনের বাবার পকেট থেকে পাঁচশো টাকা চুরি হয়েছে এমন অভিযোগে আজমীকে সন্দেহ করা হয়। সে চুরি হওয়া টাকার সঙ্গে সম্পৃক্ত নেই বলে তাদেরকে জানায়। তবু মহিনের বাবা বাহার জোরপূর্বক আজমীকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালায়। নির্যাতনে তার পিঠে লালবর্ণ ধারণ করে। সে চিৎকার করতে থাকে।

খবর পেয়ে আজমীর মা ঘটনাস্থল গিয়ে আজমীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত বাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজমী তার ছেলে মহিনের সহপাঠী। মহিন ও আজমী তার ঘরে হাঁটাচলা করেছিলো। তার শার্টের পকেটে আটশো’ টাকা ছিলো। সেখান থেকে পাঁচশো টাকা চুরি হয়। ঘরে আজমী আর মহিন ব্যতীত অন্যকোনো লোক আসেনি। তার সন্দেহ ছিলো আজমীই ওই পাঁচশো টাকা চুরি করেছে। যার জন্য তাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করা হয়।

তিনি আরও জানান, এমন নির্মম নির্যাতনের পরও আজমীর কাছ থেকে তার চুরি হওয়া টাকা পাওয়া যায়নি।

নির্যাতনের শিকার আজমীর মা পারভীন বেগমের অভিযোগ, টাকা চুরির অপবাদে বাহার তার শিশু সন্তানকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আজমীর মা পারভীন বেগম থানায় গিয়েছে। তাকে (ওসিকে) ঘটনাটি জানিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সুত্রঃ দৈনিক ইত্তেফাক

0 comment
0
FacebookTwitterPinterestEmail
Dilara
Dilara

previous post
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
next post
ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত, গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা

Related Articles

তেজগাঁওয়ে কলেজ মসজিদে আটক ১২ জনের মিলল জঙ্গি...

September 20, 2026

চলতি বছরের ৭ মাসে ছয়শতাধিক নারী-শিশু ধর্ষণের শিকার

September 19, 2026

তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক...

September 18, 2026

পরিচিতরাই করছে ভয়াবহ শিশু ধর্ষণ

September 16, 2026

মেয়ের সহপাঠীকে ডেকে নিয়ে ধর্ষণ, হত্যার পর ঘরেই...

September 15, 2026

অসহায়ত্বের সুযোগে আশ্রয়প্রার্থী নারীদের ধর্ষণ ও যৌন নিপীড়ন...

September 14, 2026

১৩ বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও ও হত্যার...

September 13, 2026

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে...

September 10, 2026

কিশোরীকে লোহার শিকলে বেঁধে সড়কে টেনে-হিঁচড়ে নেওয়ার ভিডিও...

September 9, 2026

নুসরাত হত্যা মামলা: দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ...

September 9, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • তেজগাঁওয়ে কলেজ মসজিদে আটক ১২ জনের মিলল জঙ্গি কানেকশন
  • চলতি বছরের ৭ মাসে ছয়শতাধিক নারী-শিশু ধর্ষণের শিকার
  • তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩
  • জেএমবিসহ এখনো কমপক্ষে ২০ জঙ্গি সংগঠন সক্রিয়
  • পরিচিতরাই করছে ভয়াবহ শিশু ধর্ষণ

Recent Comments

  1. Lazrcvs on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  2. Urmee Hasan on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  3. বাবু রায় on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  4. রাশেদ on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী
  5. রাসেল on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী

Popular Posts

  • তেজগাঁওয়ে কলেজ মসজিদে আটক ১২ জনের মিলল জঙ্গি কানেকশন

    September 20, 2026
  • চলতি বছরের ৭ মাসে ছয়শতাধিক নারী-শিশু ধর্ষণের শিকার

    September 19, 2026
  • তেজগাঁও কলেজ মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

    September 18, 2026
  • জেএমবিসহ এখনো কমপক্ষে ২০ জঙ্গি সংগঠন সক্রিয়

    September 17, 2026
  • পরিচিতরাই করছে ভয়াবহ শিশু ধর্ষণ

    September 16, 2026

Blogger Dilara Jahan

Social Media

Facebook Twitter Instagram Pinterest Youtube

Facebook Feed

Facebook Feed

Categories

  • Blog (202)
  • Current Affair (1,678)
  • Dilara on Media (7)
  • Uncategorized (2)

Subscribe Newsletter

  • Facebook
  • Twitter
  • Youtube

@2021- All Right Reserved By Dilara Jahan

Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery