Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery
Home
Current Affair

by Dilara December 8, 2022
written by Dilara December 8, 2022
Dilarajahan

টাকা চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে শিশু শিক্ষার্থীকে নির্যাতন

ভোলার লালমোহন উপজেলায় সহপাঠীর বাসায় গিয়ে তার বাবার পকেট থেকে টাকা চুরির অপবাদে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মো. আজমী (১০) নামে এক শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশু আজমী লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অন্যদিকে অভিযুক্ত বাহার একই গ্রামের বাসিন্দা। বাহারের ছেলে মহিন আজমীর সহপাঠী।

নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী আজমী জানায়, মঙ্গলবার সকালে তার সহপাঠী মহিন তাকে খেলাধুলার কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয়। তাদের খেলাধুলার একপর্যায়ে মহিনের বাবার পকেট থেকে পাঁচশো টাকা চুরি হয়েছে এমন অভিযোগে আজমীকে সন্দেহ করা হয়। সে চুরি হওয়া টাকার সঙ্গে সম্পৃক্ত নেই বলে তাদেরকে জানায়। তবু মহিনের বাবা বাহার জোরপূর্বক আজমীকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালায়। নির্যাতনে তার পিঠে লালবর্ণ ধারণ করে। সে চিৎকার করতে থাকে।

খবর পেয়ে আজমীর মা ঘটনাস্থল গিয়ে আজমীকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত বাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজমী তার ছেলে মহিনের সহপাঠী। মহিন ও আজমী তার ঘরে হাঁটাচলা করেছিলো। তার শার্টের পকেটে আটশো’ টাকা ছিলো। সেখান থেকে পাঁচশো টাকা চুরি হয়। ঘরে আজমী আর মহিন ব্যতীত অন্যকোনো লোক আসেনি। তার সন্দেহ ছিলো আজমীই ওই পাঁচশো টাকা চুরি করেছে। যার জন্য তাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করা হয়।

তিনি আরও জানান, এমন নির্মম নির্যাতনের পরও আজমীর কাছ থেকে তার চুরি হওয়া টাকা পাওয়া যায়নি।

নির্যাতনের শিকার আজমীর মা পারভীন বেগমের অভিযোগ, টাকা চুরির অপবাদে বাহার তার শিশু সন্তানকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তিনি।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আজমীর মা পারভীন বেগম থানায় গিয়েছে। তাকে (ওসিকে) ঘটনাটি জানিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সুত্রঃ দৈনিক ইত্তেফাক

0 comment
0
FacebookTwitterPinterestEmail
Dilara
Dilara

previous post
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
next post
ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত, গৃহশিক্ষকের বিরুদ্ধে মামলা

Related Articles

বিয়ের প্রলোভনে নারী ধর্ষণ মামলায় সাবেক এসপির বিরুদ্ধে...

July 27, 2026

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

July 27, 2026

অন্তর্বর্তী সময়ে জঙ্গিরা স্বাধীনতা ভোগ করছে

July 26, 2026

ধানমন্ডি ও সাভার থেকে আনসার আল ইসলামের তিন...

July 24, 2026

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

July 21, 2026

মাদ্রাসার শিশু শিক্ষার্থীর নির্যাতনের ভিডিও পোস্ট করে শিক্ষক...

July 19, 2026

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

July 18, 2026

জঙ্গি উগ্রবাদী তৎপরতা : শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

July 16, 2026

আফগানিস্তানে নারীদের মৌলিক অধিকার ও বাস্তবতা

July 15, 2026

এমসি কলেজে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড,...

July 14, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • বিয়ের প্রলোভনে নারী ধর্ষণ মামলায় সাবেক এসপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
  • অন্তর্বর্তী সময়ে জঙ্গিরা স্বাধীনতা ভোগ করছে
  • নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিনিয়ত বাড়ছে প্রতিকার কি?
  • ধানমন্ডি ও সাভার থেকে আনসার আল ইসলামের তিন ‘জঙ্গি’ গ্রেপ্তার

Recent Comments

  1. Lazrcvs on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  2. Urmee Hasan on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  3. বাবু রায় on দেশে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ , দাবি এটিইউর
  4. রাশেদ on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী
  5. রাসেল on গৃহকর্মী হত্যাকাণ্ড: পা দিয়ে শিশু গৃহকর্মীর গলা চেপে ধরে গৃহকর্ত্রী সাথী

Popular Posts

  • বিয়ের প্রলোভনে নারী ধর্ষণ মামলায় সাবেক এসপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    July 27, 2026
  • শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

    July 27, 2026
  • অন্তর্বর্তী সময়ে জঙ্গিরা স্বাধীনতা ভোগ করছে

    July 26, 2026
  • নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিনিয়ত বাড়ছে প্রতিকার কি?

    July 25, 2026
  • ধানমন্ডি ও সাভার থেকে আনসার আল ইসলামের তিন ‘জঙ্গি’ গ্রেপ্তার

    July 24, 2026

Blogger Dilara Jahan

Social Media

Facebook Twitter Instagram Pinterest Youtube

Facebook Feed

Facebook Feed

Categories

  • Blog (195)
  • Current Affair (1,632)
  • Dilara on Media (7)
  • Uncategorized (2)

Subscribe Newsletter

  • Facebook
  • Twitter
  • Youtube

@2021- All Right Reserved By Dilara Jahan

Dilara Jahan
  • Home
  • Blog
  • Current Affair
  • Dilara on Media
  • About
  • Gallery