রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার আট বছরের শিশু রামিসার বাবা। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেছেন আমি গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি একজন ধর্ষিতার বাবা, একজন খণ্ডিত লাশের বাবা। কিন্তু আমি তো এভাবে পরিচিত হতে চাইনি। রামিসার পিতার কথাগুলো উল্লেখ্য করলাম এই কারণে সমাজে প্রতিটি সন্তানের পিতা-মাতা চায় তাদের সন্তান নিজ গুনে সেরা হয়ে পিতা-মাতাকে গর্বিত করবে। কিন্তু সোহেলর মতো হাজারো মাদকাসক্ত,সামাজিক অবক্ষয়, পারিবারিক, ব্যক্তিগত দৈন্যতায় মানুষরূপী জানোয়ারের দল তাদের স্বপ্নগুলো ধুলিসাৎ করে দেয়।সোস্যাল মিডিয়ার কারণে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার ঘটনাটি যেমন নাড়া দিয়েছে পুরো বাংলাদেশকে, তেমনি গত একমাসে আরো অন্তত তিনটি শিশু এ ধরনের ঘটনার শিকার হয়েছে। তাদের বিচারের খোঁজ কি রাষ্ট্রীয় পর্যায়ে কেউ নিয়েছে?, সমাজে ধর্ষণকারীর প্রতিনিয়ত সুযোগের অপেক্ষায় থাকবে তবে অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাকে মসজিদ, বাজার-ঘাটসহ সবকিছু থেকে প্রতিরোধ করে বয়কট করতে হবে এবং সামাজিকভাবে প্রত্যকে পারিবারিক শিক্ষা, ব্যক্তিগত ও নৈতিক মূল্যবোধ তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে তবেই এই ধরনের অপরাধ ঠেকানো সম্ভব।
