আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই মিডিয়ার সামনে মেয়ে রামিসা আক্তারের হত্যার বিচারের আক্ষেপ নিয়ে এসব কথা বলেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। রামিসা বুঝে গেছে এদেশের বিচার ব্যবস্থা কি? যেখানে পুলিশ আসামি ধরে ২৪ ঘন্টায় কিন্তু বিচার ঝুলে থাকে ২৪ বছর। আসলে এটি ধরনের ব্যবসায়। যেখানে উকিল মোক্তার, পেশাকার, বিচারপতি সবাই এই অংশীদার। অথচ কেউ কোন চিন্তা করেন এই ঘটনা যদি তাদের কোন পরিবারের সদস্যের সাথে ঘটত? আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের দুর্বলতার কারণেই আজ আমাদের এই নিরাপত্তাহীনতা। ফুটফুটে নিষ্পাপ শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক সোহেল নিজের অপরাধ স্বীকার করেছে। এই দেশে আর কতদিন আমাদের সন্তানদের এভাবে নৃশংস পশুদের শিকার হতে হবে? আমরা এই নরপিশাচের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি চাই। এই নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার দেখে যেন কেউ আর দুঃসাহস দেখাতে না পারে। তবে কন্যা শোকে পাথর রামিসার পিতার উক্ত মনে পড়ে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না।
‘আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না’
previous post
