বাংলাদেশে গত ১৫ দিনে রাজধানী নিকটবর্তী সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি ঘটনা বিশ্লেষন করলে যে কোন সাধারন মানুষের বুঝতে থাকার কথা নয় যে দেশে হাটি হাটি পা করে নতুন করে পুরানো জঙ্গি তৎপরতা ফিরছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামপুর এলাকার একটি বাড়িতে অভিযানে ১৫টি শক্তিশালী পাইপ বোমা, গানপাউডার ও প্রাণঘাতী সায়ানাইডসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সেই সাথে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃংঙ্খলা বাহিনী।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)র বিস্ফোরক ও জঙ্গি তৎপরতার ঘটনা অবশ্য নতুন নয়।
দুই দশক আগে দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় একযোগে প্রায় ৪৫৯টি টাইম বোমার বিস্ফোরণ ঘটায়। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আধা ঘণ্টাজুড়ে এসব বিস্ফোরণ ঘটে। দেশের বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হন। চাঁপাইনবাবগঞ্জে একজন নিহত হন। সাভারেও সেদিন ছয়টি বোমা বিস্ফোরিত হয়। এর আগে আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে এক যুবকের হাতের কবজি ও আঙুল উড়ে যাওয়ার ঘটনা ঘটে।
সর্বশেষ সাভারের বনগাঁও ইউনিয়নের লালটেক গোপের বাড়ি এলাকায় জামিআ ইলমুল ইলাহ্ সোসাইটি মাদরাসা ও জামে মসজিদের সামনের জঙ্গল থেকে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়।
