দেশে জঙ্গি তৎপরতা আছে কি নেই—এ প্রশ্নে সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যে উঠে এসেছে বিপরীতমুখী ভাষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেছেন, দেশে জঙ্গি রয়েছে। তবে সরকার তা ‘শূন্যের কোটায়’ নামিয়ে আনার চেষ্টা করছে। এ ধরনের ভিন্নমতে সাধারন মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে। অন্যদিকে গণমাধ্যম সুত্রে বলছে জঙ্গি হামলার আতঙ্কে বিমানবন্দরসহ দেশের বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃংখলা বাহিনীর উচ্চ পর্যায়ে থেকে সর্তকতা জারি করা হয়েছে।
ধারনা করা হচ্ছে দেশে বেশ কিছু জঙ্গি সংগঠন যে কোন সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ৫ আগষ্টর পর দেশ ক্লান্তিকাল অতিক্রম করছে। সমাজ ব্যবস্থায় অবন্নতি, মব কালাচার, উগ্রবাদী কিছু মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা বৃদ্ধি। এগুলো গুছিয়ে উঠতে সরকার হিমছিম খাচ্ছে। এর পর যদি সরকারের মন্ত্রী-উপদেষ্টারা জঙ্গিবাদের ইস্যু নিয়ে ভিন্নমত প্রকাশ করে তাহলে অবশ্যই এর সুযোগ জঙ্গি সংগঠন গুলো নিবে।
